1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

মিশনপাড়ায় ব্যবসায়ীর অফিসে হামলা এবং চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া নবাব সলিমুল্লাহ রোডের এক ব্যবসায়ীর অফিসে হামলা এবং চাঁদা দাবি অভিযোগ মাঈন উদ্দিন শিকদার সবুজ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে, বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠায় পুলিশ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি মো. আসাদুজ্জামান বলেন, জামিনের আবেদন করে আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে আসামিকে তোলা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৪ জানুয়ারি নারায়ণগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ১ এ মহিউদ্দিন শিকদার মিলনসহ ৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল। সেই মামলায় প্রধান আসামী মাঈন উদ্দিন শিকদার সবুজকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD