1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

আড়াইহাজারে ৩৩ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১, সিপিসি-১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ০৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরী ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ৬জন আসামীকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ আবুল কালাম (৬৫), পিতা-মৃত মহাজল হক, মাতা-লাল মতি বেগম, ২। মোছাঃ হোসনে আরা (৬০), স্বামী-মোঃ আবুল কালাম, মাতা-মৃত ফুল মতি, উভয় সাং-শুভপুর (৬নং ওয়ার্ড), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৩। সাহিনা বেগম (২২), স্বামী-তাজুল ইসলাম, মাতা-মোছাঃ হোসনে আরা, সাং-বেলেশ^র, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, ৪। নার্গিস (২৩), স্বামী-মোঃ লিটন, মাতা-কল্পনা বেগম, সাং-উত্তর মুড়াইল (রেল স্টেশনের পাশে বউ বাজার), থানা-ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ৫। মোঃ চুন্নু মিয়া সরদার (৩১), পিতা মৃত আ¯্রাব সরদার, মাতাঃ নুরজাহান, সাং- নাওডোবা (৪নং ওয়ার্ড), থানাঃ ভেদরগঞ্জ, জেলা-শরিয়তপুর, ৬। মোছাঃ জোহুরা (৭০), স্বামী-মৃত আবু তাহের, মাতা-মৃত আমেনা, সাং-কুইয়া পানিয়া (মধ্য পাড়া), থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া’দেরকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরী ঘাট এলাকা হতে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।

মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD