1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চৌধুরীবাড়ি নীট কনসার্ন গার্মেন্টের পাশে মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয় নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD