1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর বরফকল ঘাট এলাকায় আকিজ সিমেন্ট কারখানার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুর মিয়া জানান, লাশটি উদ্ধারের পর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য লাশটিকে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো জানান, লাশটি উদ্ধারকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনে থাকা বিভিন্ন নাম্বরে কল দিয়ে নিহতের খবর জানানো হলে সোনারগাঁয়ের কাঁচপুর থেকে তারা ইতোমধ্যে রওনা হয়েছেন। লাশ শনাক্তকরণ হলে তাদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD