1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে পিকআপ-ইজিবাইক সংঘর্ষে আহত ৬

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক ও মিনি পিকআপের সংঘর্ষে হয়েছে। এতে অটোচালকসহ ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারির) সকালে (নাসিক) ৮ নং ওয়ার্ডস্থ দুই নাম্বার রেললাইনের নতুন সড়কের আর কে টেক্সটাইল গ্রুপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে একজন হলেন নারী। তার নাম মোসা. মরিয়াম বেগম (২২)। তিনি সিরাজুল ইসলাম সরদারের বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জগামী একটি পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক দুই নাম্বার আর কে টেক্সটাইল মিলের সামনের অংশে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকসহ তার অটোতে থাকা ৪ জন গার্মেন্টস কর্মী এবং মিনি পিকআপ ভ্যানে থাকা নির্মাণাধীন বিল্ডিংয়ের ঢালাইয়ের কাজ করা ১জনসহ মোট ছয়জন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলার খানপুর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ব্যাটারিচালিত ইজিবাইক ও পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD