1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

ফতুল্লায় বকেয়া বেতন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ করেছেন ক্রোনি গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেডের হাজারো শ্রমিক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে দুপুরে পর্যন্ত কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। গত বুধবারও একই দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত ১০ হাজার শ্রমিক কর্মরত রয়েছেন।

শ্রমিকদের অভিযোগ, সকালে বিক্ষোভ প্রদর্শনের সময় স্থানীয় যুবলীগ নেতা বিসিক সোহেল ও তার লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে শ্রমিকরা তাদের ধাওয়া দিয়ে কারখানা থেকে বের করে দেন।

এসময় কারখানার ভেতরের একটি স্থান থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা উদ্ধারের কথা জানান শ্রমিকরা। শ্রমিকদের দমন করতে রাতেই এসব কারখানার ভেতর ঢোকানো হয়েছে বলে অভিযোগ তাদের।

কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সকাল থেকে কারখানায় শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত থাকা অবস্থায় বহিরাগতরা কারখানায় প্রবেশ করে বিশৃঙ্খলার চেষ্টা করে। ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

কারখানাটির নিটিং সেকশনের শ্রমিক জামাল হোসেন বলেন, গত ছয় মাস যাবৎ বেতন নিয়ে সমস্যা করছে কারখানা কর্তৃপক্ষ। নানা অজুহাতে কিস্তিতে বেতন পরিশোধ করছে। বিক্ষোভ ছাড়া বেতন পরিশোধ করছে না।

নাজমা নামের নারী শ্রমিক বলেন, নিয়ম অনুযায়ী ২৫ তারিখে মাস শেষ হয়। পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে বেতন পরিশোধ করার কথা। কিন্তু আজ ফেব্রুয়ারি মাসের ৮ তারিখেও জানুয়ারির বেতন পাইনি। অনেকে ডিসেম্বরেরও আংশিক বেতন পাওনা রয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পুলিশ মোতায়েন করা আছে।

অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, শ্রমিকরা কোনো অস্ত্র উদ্ধার করেছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই। তবে, তেমনটা হয়ে থাকলে ওগুলো আমরা জব্দ করবো।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD