1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন

আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী ভূঁইয়াপাড়া এলাকায় খোকন ভূঁইয়া (৩৩) নামে এক যুবকের নিজের শোবার ঘর থেকে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত খোকন ভূঁইয়া ওই গ্রামের আজিজুল হকের ছেলে। এ বিষয়ে তার স্ত্রী রিপা আক্তার আড়াইহাজার থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

মামলার আরজি থেকে জানা যায় যে, নিহত খোকনের স্ত্রী রিপা আক্তার প্রতি রাতের ন্যায় সোমবার দিবাগত রাতে স্বামীকে ঘরে রেখে তার কর্মস্থল পাশ্ববর্তী পাওয়ারলুম কারখানায় কাজ করতে চলে যান।মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় তিনি বাড়ীতে এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে স্বামীকে ডাকাডাকি করেন।

স্বামীর সাড়া না পেয়ে বাড়ীর লোকজন ডেকে জড়ো করে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে খোকন ভূঁইয়ার লাশ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। রিপা আক্তার জানান, আমার স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD