1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরনে দম্পতি দগ্ধ

  • প্রকাশিতঃ শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। পরে দুজনকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন জাহানারা বেগম ও তাঁর স্বামী শামীম মিয়া। তাঁরা স্থানীয় আবু মুসার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শুনতে পান প্রতিবেশীরা। পরে আবু মুসা মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে আগুন দেখতে পান। সেখান থেকে শামীম মিয়া ও জাহানারা বেগমকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ভোরেই আমরা পরিদর্শন করেছি। দগ্ধ স্বামী-স্ত্রীকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ বা আগুনের সূত্রপাত হয়েছে।’

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD