1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সোনারগাঁয়ে অটোচালকদের মারধরে যুবলীগ নেতা নিহতের ঘটনায় দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটো চালকদের মারধরে যুবলীগ নেতা নিহতের ঘটনায় আসামী জাকির ও আরিফকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।৩ ফেব্রুয়ারী শনিবার সকালে এ তথ্য জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ- সম্পাদক ও চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় ব্যবসায়ের কাজে যাচ্ছিলেন। পথে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝের চর বাসস্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন। দীর্ঘ সময় কোনো যাত্রী না উঠার কারণে তিনি অটোরিকশা থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেন।

এসময় অটোরিকশা থেকে নেমে যাওয়ার কারণে অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন ও অটোচালক দায়েন, রানা এবং আরিফের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানা এবং আরিফ লাঠি দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের সাথে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরা ভিকটিমকে কিল ঘুষি ও মারধর করে। তাদের পিটুনিতে ঘটনাস্থলে নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ২৬ জানুয়ারি রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাঝের চর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানা এবং আরিফ’সহ সাতজনের নাম উল্লেখসহ আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।

র‍্যাব আরো জানায়, এই নৃশংস হত্যাকা-ের ঘটনার সাথে জড়িত পলাতক প্রধান আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিএসসি কোম্পানি, নারায়ণগঞ্জ এর একটি চৌকশ গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সাথে তার অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তারের চেষ্টা করেন। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যাকা-ে জড়িত এজাহারনামীয় ২নং আসামী মোঃ জাকির ও ৫নং আসামী মোঃ আরিফকে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‍্যাব-৬, সদর কোম্পানি, খুলনা যৌথ অভিযানে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে ২ ফেব্রুয়ারী শুক্রবার গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়

গ্রেপ্তারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD