1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৭০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধভাবে দখল করা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কে থাকা ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মহাসড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে তিনটি যাত্রীবাহী বাসকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূইয়া,  ভুলতা ফাঁড়ি ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল বলেন, ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। আমরা আজ সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আগামী শনিবার ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সকল স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD