1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

বন্দরে কিশোরকে কুপিয়ে জখমের ঘটনায় কিশোর গ্যাং এর ৫ সদস্য আটক

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বন্দরে নাঈম (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে জখমের ঘটনায় কিশোর গ্যাং এর ৫ সদস্যকে আটক করেছে বন্দর ফাঁড়ী পুলিশ।

গত শুক্রবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় বন্দর আমিন আবাসিক এলাকার আমজাদ মিয়ার বিল্ডিংয়ের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কিশোরের খালা রীনা বেগম বাদী হয়ে শনিবার (২৭ জানুয়ারী) রাতে আটক কিশোর গ্যাংয়ের ৫ সদস্যসহ ৯ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো, বন্দর থানার শাহীমসজিদ এলাকার আলি মিয়ার সন্ত্রাসী ছেলে রাসেল ওরফে জুম্মান (২১), ছালেহনগর এলাকার নূরজ্জামান মিয়ার ছেলে নাঈম (২০) ও আরও ৩ কিশোর।

এলাকাবাসীর অভিযোগ, আটককৃত ৫ হামলাকারি বহিরাগত। তাদের অত্যাচারে বন্দর আমিন, রুপালীসহ আশে পাশের এলাকাবাসী চরম ভাবে অতিষ্ঠ। প্রায় সময় বহিরাগত সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং গ্রুপ দীর্ঘ দিন ধরে আমিন আবাসিক এলাকায় এসে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD