1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর রুহুল মোল্লার ভাইসহ গ্রেপ্তার ২, ইয়াবা উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ২৭৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাই খোকন মোল্লাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে ৮নং ওয়ার্ড গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরেক মাদক ব্যবসায়ী হলেন মো. রিপন (৩৫)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান এবং ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তারা সক্রিয় মাদক কারবারি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD