
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করছে পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারী) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার কুশিয়ারা এলাকায় বাবু মিয়ার টিনসেড বিল্ডিং ঘরে তল্লাশী চালিয়ে উপরোল্লেখিত হেরোইন সহ তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃত মাদক কারবারীরা হলেন-উক্ত এলাকার বাবু মিয়ার ছেলে মান্না (১৮) ও একই থানাধীন ২৩নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী এলাকার হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে রিপন (২৫)।
বন্দর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক শামীম আল মামুন বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।