1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

আমার নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার প্রভাকরদী এলাকায় এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটেছে।

নিহত নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মৃত সুবেধ আলী ভূঁইয়ার ছেলে। নজরুল নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম জানান, নজরুল ইসলাম বিকেলে এশিয়ান হাইওয়ে হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে অটোরিকশা  চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর ওই অটোরিকশাচালক অন্য স্থানীয় অটোরিকশাচালকদের ডেকে এনে তাকে পিটিয়ে হত্যা করে।

চেয়ারম্যান আরও বলেন, আমরা বিকেল ৫টার দিকে খবরটি শুনে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সোনারগাঁ থানায় হস্তান্তর করেছি।

সোনারগাঁও থানার ওসি মো. কামরুজ্জামান কল রিসিভ না করায় তাৎক্ষণিক তার মন্তব্য পাওয়া যায়নি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD