1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

ফতুল্লায় ১০ তলার নির্মাণাধীন লিফটের ফাঁক থেকে পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ২৭১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণাধীন লিফটের ফাঁকে পড়ে খন্দকার জনি (৩৯) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার রাতে ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ চাচার দোকান এলাকার পৈতৃক ভবন খন্দকার টাওয়ারে এ ঘটনা ঘটে।

নিহত খন্দকার জনি একই টাওয়ারের নাসির খন্দকারের ছেলে। তিনি শহরের ৫নং ঘাটের মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের বন্ধু রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর তারা একসাথেই আড্ডা দিচ্ছিলেন। রাত ৮টার পর সে তার বাড়ি ফিরে যায়। রাতে ভবনটির নির্মাণাধীন লিফটের ১০ তলায় ফাঁকা দিয়ে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহরের তিন শ’ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে মৃত্যু হয়।

তিনি আরো জানান, কী কারণে বা কেন সে ১০ তলায় উঠেছিল তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, রাতে নিহতের পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD