1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. মহরম আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. আবুল হোসেন জানান, আমরা রূপগঞ্জের তেঁতলাব এলাকার একটি তোয়ালে ফ্যাক্টরিতে কাজ করি। সকালে নাস্তা খাওয়ার জন্য মহরম আলী রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তবে তিনি রূপগঞ্জে থাকতেন। নিহত এক ছেলে এক মেয়ের জনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD