1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

নাতি আরজিয়ান ওসমানকে কোলে রেখে ভোট দিলেন শামীম ওসমান

  • প্রকাশিতঃ রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নাতিকে কোলে রেখে ভোট দেন তিনি।

রোববার বিকাল ৩টায় নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় আদর্শ স্কুল নারায়ণগঞ্জ কেন্দ্রে সপরিবারে ভোট দেন বাংলাদেশ আওয়ামী লীগের আলোচিত এই নেতা।

ভোটপ্রদান শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার এলাকায় কোথায় কী ভোট হচ্ছে আমি জানি না। সকাল থেকে এবাদতে ছিলাম। তারপর বাবা, মা ও ভাইয়ের কবর জিয়ারত করেছি, সেখানে কুরআন পাঠ করেছি। আমরা কমিটমেন্ট করেছিলাম উৎসবমুখর পরিবেশে ভেট দিব। আমি আমার নাতিকে নিয়ে ভোট দিতে এসেছি। এই ভোট ওদের ভবিষ্যতের জন্য। ওদের ভবিষ্যৎ শেখ হাসিনা।

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু। তাকে হত্যার ওর আমাদের ভবিষ্যৎ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এখনো আগামী প্রজন্মের ভবিষ্যতকে চূর্ণবিচূর্ণ করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমি ওদের রাজনৈতিক দল বলি না। ওরা আগুন সন্ত্রাসীদের দল। গতকালও আগুন দিয়ে চারজনকে পুড়িয়ে দিয়েছে। এদের রাজনৈতিক দল বললে রাজনীতিবিদদের অপমান হবে। গতকাল ফতুল্লায় একটি কেন্দ্রে আক্রমণ করার চেষ্টা করেছিল। এলাকার সাধারণ মানুষ ধাওয়া দিয়ে একজনকে ধরে পুলিশে দেয়।

এ সময় শামীম ওসমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী সালমা ওসমান লিপি, পুত্র ইমতিনান ওসমান অয়ন, কন্যা লাবিবা ওসমান অঙ্গনা ওসমান, পুত্রবধূ ইরফানা ওসমান ও নাতি আরজিয়ান ওসমান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD