
আমার নারায়ণগঞ্জ:
ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তল্লাশি চালানোর পর বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ বস্তুটি পাওয়া যায়।
সিদ্ধিরগঞ্জের মৌচাকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের গাড়ির ভেতরে এটি পাওয়া গেছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বেঙ্গল পরিবহনের এক যাত্রী বোমাসদৃশ ওই বস্তু দেখতে পেয়ে চিৎকার দেয় বাসের অন্যরা। পরে তারা যাত্রীদের জানান দেয় ৷ মুহূর্তেই বাস থেকে সকল যাত্রী দ্রুত নেমে পড়ে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি বোমা কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।