
নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ তরুন সমাজের আইকন অয়ন ওসমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক
গোলাম রাব্বি মিয়া (প্রান্তর) নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জেলা ছাত্রলীগের একটি মিছিল বের হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র নারায়ণগঞ্জ সফরকে কেন্দ্র করে এই বিশাল মিছিল আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) প্রান্তর নেতৃত্বে এই মিছিল নগরীর শামুসুজ্জোহা ক্রীড়া চক্রের উদ্দেশ্যে যাত্রা করে। এই মিছিলে অসংখ্য নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এগিয়ে চলে।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। তারা সকলেই খুব উচ্ছ্বাসিত।