1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মহানগর বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মুকুল, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ ও সোনারগাঁ থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপিরসহ সভাপতি মো. নুরুজ্জামান।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান মুকুল বলেন, বহিষ্কারের চিঠি পেয়েছি। কেন্দ্র মনে করেছে বহিষ্কার করার দরকার তাই করেছে। আবার যখন দরকার মনে করবে তখন নিয়ে নিবে।

এর আগে ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

সমাবেশে অন্যান্য অতিথিদের সঙ্গে বন্দর থানা বিএনপির আহ্বায়ক হান্নান সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুলতান আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক গোলাম নবী মুরাদ উপস্থিত ছিলেন। তারা আগেও সেলিম ওসমানের পক্ষে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD