1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

ফতুল্লায় র‍্যাবের জালে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পঠিত

আমার নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মিঠুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব- ১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মিঠু ফতুল্লা মডেল থানার গাবতলী টাগারপাড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর ভিকটিম দুপুরের খাবার খাওয়ার জন্য তার কর্মস্থল হতে বাসায় যাচ্ছিলেন। পথে মিঠুসহ অন্যান্য আসামিরা ভিকটিমের সঙ্গে কথা বলতে বলতে একটি প্যাকেজিং কার্টুন কারখানার ভেতরে নিয়ে যান। পরে ভিকটিমকে একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

র‌্যাব কর্মকর্তা কাজী শাহাবুদ্দিন আহম্মেদ জানান, আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD