1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

বন্দরে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বন্দরে ৯ হাজার ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

২৩ ডিসেম্বর রোজ (শনিবার) সকালে জেলার বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার রামু থানার পূর্ব দারিয়ার দিঘী সিকদার পাড়ার আক্তার আহম্মেদের ছেলে জাহেদুল হক (২০), মো. নুর হোসেনের ছেলে মো. জুবাইর হোসেন (২৪) ও আলী আকবরের ছেলে মো. আরিফুল ইসলাম (২০)।

র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা চট্টগ্রাম জেলা হতে আনায়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD