
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ থেকে ৭০ বছর।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাগলা বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন শো রুমের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান শেখ জানান, অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই ইমরান জানান, সাত থেকে আট দিন ধরে অজ্ঞাত এই বৃদ্ধ ওয়ালটন শো রুম সংলগ্ন গলির একটি কোনায় শুয়ে-বসে শুয়ে থাকতেন। বৃহস্পতিবার মাগরিবের আজানের সময়ও স্থানীয়দের অনেকেই তাঁকে বসে থাকতে দেখেছেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের পরনে লুঙ্গি, শার্ট ও একটি জ্যাকেট ছিল।
উদ্ধারকৃত লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।