1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

রূপগঞ্জে নৌকা সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮, আটক ১০

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌকা সমর্থিত দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী সমর্থিত গোলাম রসুল কলি ও আব্দুর রহমান লিটুর মধ্যে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের দশজন আহত হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে। উভয়পক্ষের দশজনকে আটক করা হয়েছে। তবে দেশীয় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD