1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

সোনারগাঁয়ে ৪০ কেজি গাঁজাসহ ২ জন আটক,পিকআপ জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় এক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১১’র একটি দল।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে সোনারগাঁয় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলে, বরিশালের বাকেরগঞ্জ থানার ভরপাশা (মোল্লা বাড়ি) এলাকার মোঃ আশ্রাব মোল্লার ছেলে হাসান এবং গোপালগঞ্জ জেলার বর্ণী ইউনিয়নের জালাল মোল্লার ছেলে মিলন মোল্লা। তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত তারা কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে সবজি পরিবহনের আড়ালে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD