
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ আড়াইহাজারে চাঞ্চল্যকর ভাইয়ের মারধরে বোনের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার করেছে র্যাব-১১ ।
বুধবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ফতুল্লার তল্লা এলাকা থেকে নাসিমা আক্তারের হত্যাকারি আপন ভাই আসিফ(২০)কে গ্রেপ্তার করা হয় ।
নারায়ণগঞ্জ র্যাব-১১এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত একটি প্রেস রিলিজের মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়, আড়াইহাজারে আপন ভাইয়ের মারধরে নাসিমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গত ২৯ অক্টোবর সকাল ১২টায় আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে পারিবারিক বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে। জায়গা- জমি নিয়ে বিরোধের জেরে ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে নিহত নাসিমা আক্তারের সাথে তার ভাবী নার্গিসের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নিহত নাসিমার আপন ভাই ভাবী নার্গিসের পক্ষ নিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার বোনসহ চারজনকে গুরুতর আহত করে। এদের মধ্যে নাসিমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাসিমা আক্তার গত ৩১ অক্টোবর) মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান। এই ঘটনায় নিহতের মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামী মো. আসিফ ‘সহ অন্যান্য আসামীরা হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিল।
হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত পলাতক প্রধান আসামি’কে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১১, সদর কোম্পানির একটি গোয়েন্দা টীম যথাযথ গুরুত্বের সাথে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত পলাকত প্রধান আসামি মো. আসিফ (২০), পিতা-মো. রবিউল্লাহ, কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার নারায়ণগঞ্জ ফতুল্লার তল্লা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার নিকট হস্তান্তর করা হয়েছে।