1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

সৈয়দপুরে বস্তায় মিলল যুবকের দ্বিখণ্ডিত মরদেহ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে এটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে- অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ঐ স্থানে ফেলে রাখা হয়েছে। মরদেহটি কয়েকদিন আগের। এটি দ্বিখণ্ডিত ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD