
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদরে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সিবাগ এলাকার সিএসআরএম ডেইলি ফার্মের সামনে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান আমার নারায়ণগঞ্জকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা বস্তাবন্দি ছিল। মরদেহের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের একটি ফুলহাতা গেঞ্জি ছিল।
এসআই আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।