1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব‍্যক্তির আত্মহত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ আলতাফ হোসেন (৪৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড দক্ষিণ এনায়েতনগর এলাকার হাসান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ জয়পুরহাটের সোনাপুর থানার মৃত মাহাতাফ হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিণ এনায়েত নগরের মো. হাসান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের স্ত্রী বলেন, তার স্বামী দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অনেক চিকিৎসা করানোর পরও সুস্থ করা সম্ভব হয়নি। সকালে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD