1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বিএনপির ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে সারা দেশের ন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নায়ায়ণগঞ্জে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শাখা বিজিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সরকার পতন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির ডাকে সারা দেশে সর্বাত্মক অবরোধ চলছে।

বিজিবির ওই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারা দেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জোনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রয়েছে। যেকোনো নাশকতা ঠেকাতে তারা তৎপর থাকবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD