1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

নারায়নগঞ্জের ৪ থানার ওসি বদলি

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নির্বাচন কমিশনের অনাপত্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিতে নারায়ণগঞ্জের ৪ থানার ওসিকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে দেশের ৩৩৮ থানার ওসির সাথে নারায়ণগঞ্জের ৪ জনকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর।

তারা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, বন্দর থানার ওসি মো. আবু বকর ছিদ্দিক, রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ ও সোনারগাঁও থানার ওসি মাহবুব হোসেন। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় এবং বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিককে সিদ্ধিরগঞ্জ থানায় বদলী করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মাহবুব আলমকে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এবং আশুলিয়া থানার ওসি এস এম কামরুরুজ্জামানকে সোনারগাঁও থানায় বদলী করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদকে আশুলিয়া থানায় এবং সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে রূপগঞ্জ থানায় বদলী করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD