1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

শোকজ করায় আনন্দিত শামীম ওসমান, স্বশরীরে শোকজের জবাব

  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
স্বশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা জজ আদালতে এসে নোটিশের লিখিত জবাব দেন তিনি।

এরপর সাংবাদিকদের ব্রিফিংকালে শামীম ওসমান বলেন, ‘আমি গর্ববোধ করি। অনেকের মুখে চুনকালি দিয়ে নির্বাচন কমিশন প্রমান করেছে তারা স্বাধীন। অনেকে দেশে-বিদেশে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করে। আমি এত নির্বাচন করেছি, কখনও দেখিনি পত্রিকার খবরে প্রার্থীকে তলব করা হয়। যে মিছিলে আমি ছিলামও না।’

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রমান করেছে তারা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সক্ষম। যারা নির্বাচন বানচাল করতে অগ্নিসংযোগ করছে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়ার আহ্বান জানাই। যেহেতু পুলিশ নির্বাচন কমিশনের আন্ডারে, তারা যেন মানুষের শান্তিপূর্ণ ভাবে ভোট দেয়া নিশ্চিত করতে পারে। আমরা এমনই নির্বাচন কমিশন চেয়েছিলাম। নির্বাচন কমিশন সক্ষম।

শামীম ওসমান বলেন, ‘বিএনপি জামায়াত জ্বালাও পোড়াও করছে। মানুষকে হত্যা করছে। ধ্বংসযজ্ঞ করছে। সেটার প্রতিবাদে আমাদের নেতাকর্মীরা পাড়া মহল্লায় শান্তি মিছিল করেছে। নৌকা হল শান্তির প্রতীক। আমরা অন্য সময় মিছিলের সময়ও নৌকার স্লোগান দেই। সে কারণেই হয়তো দিয়েছে।

বাংলাদেশের নির্বাচনে সকল দলের অংশগ্রহণ প্রসঙ্গে জাতিসংঘের বক্তব্যের জবাবে শামীম ওসমান বলেন, ‘জাতিসংঘ বলেছে সবার অংশগ্রহণ, দেখতে হবে জনগণ অংশগ্রহণ করছে কিনা। পত্রিকা ইনিয়ে বিনিয়ে বিএনপি জামায়াতের অংশগ্রহণ করার কথা বলেছে। আমি এই মুহুর্তে মনোনয়ন ছেড়ে দেব জাতিসংঘ তিনটা কাজ করতে পারলে। ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চলছে সেটা যদি জাতিসংঘ বন্ধ করতে পারে, তাদের যদি নিজের ভূমিতে ফিরিয়ে দিতে পারে আর যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারে।

তিনি আরও বলন, বাংলাদেশকে শবক দেয়ার আগে আমি জাতিসংঘকে অনুরোধ করব রোহিঙ্গাদের অবিলম্বে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন। রাজনৈতিক দল কাকে বলে, যারা পাঁচশ মানুষ আগুনে পুড়িয়ে মেরেছে। এখনও ওরা আগুন সন্ত্রাস করছে। ওদের কি রাজনৈতিক সংগঠন বলবেন, না সন্ত্রাসী সংগঠন বলবেন?

তিনি বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আমাদের তরুণরা প্রমান করবে বাংলাদেশ কারও সামনে মাথানত করার দেশ না।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সেক্রেটারী মহসিন মিয়াসহ বিপুল সংখ্যক আইনজীবী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, নির্বাচন বানচালের নামে বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে ফতুল্লায় আওয়ামী লীগের শান্তি মিছিলে নৌকার শ্লোগান দেয়ার বিষয়টি পত্রিকার মাধ্যমে অবহিত হয়ে শনিবার (২ ডিসেম্বর) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমানকে শোকজ করে নির্বাচন কমিশন।

রোববার নারায়ণগঞ্জ ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবীবের কাছে স্ব-শরিরে উপস্থিত হয়ে সেই শোকজের ব্যাখ্যা দেন আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD