
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২২ঘন্টা পর ভাসমান অবস্থায় রিয়াদ(৯) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
০২ ডিসেম্বর (শনিবার) সকালে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।
নিহত শিশু রিয়াদ (৯) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের মোঃ হালিম মিয়ার ছেলে।
শিশুটির বাবা হালিম মিয়া জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ীর পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ। দিনভর খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রোববার সকাল ৭টার দিকে নদে ভাসমান অবস্থায় ঝালকান্দি সেতুর নিচে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মহসিন জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।