1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

নিতাইগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, মা-ছেলে দগ্ধ

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ নিতাইগঞ্জে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে মা-ছেলে দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নিতাইগঞ্জ মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সীমা বেগম ও তার ছেলে রোমান হোসেন।

দগ্ধ সীমার ছোট বোন শাহেদা বেগম জানান, বাড়িটিতে থাকেন শুধু মা-ছেলে। রাতে তাদের বাসায় লাইন থেকে গ্যাস বের হওয়ার গন্ধ পান। তবে এ বিষয়টি কাউকে না জানিয়ে দুইজনই ঘুমিয়ে পড়েন। সকালে সীমা বেগম ঘুম থেকে উঠে রান্না করার জন্য রান্নাঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতে আগুন ধরে। সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে দগ্ধ হন সীমা বেগম এবং তার ছেলে রোমান। তাদের চিৎকারে প্রতিবেশীরা ওই বাসায় গিয়ে আগুন নেভান। তারপর তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, সীমা বেগমের শরীরের ৬০ শতাংশ এবং রোমানের ১৪ শতাংশ পুড়ে গেছে। সীমার অবস্থা আশঙ্কাজনক।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD