1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন

পারভীন ওসমানকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন বন্দর উপজেলা ছাত্র সমাজ

  • প্রকাশিতঃ শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩১১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান পত্নী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানকে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করলেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন নবগঠিত বন্দর উপজেলা ছাত্র সমাজের সভাপতি নয়ন সরদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

১লা ডিসেম্বর রোজ (শুক্রবার) ৯:০০ ঘটিকার সময় শহরের আল্লামা ইকবাল রোডে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমানের অফিসে নবগঠিত বন্দর উপজেলা ছাত্র সমাজের পক্ষ থেকে ফুল দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে বন্দর উপজেলা ছাত্র সমাজের সাথে ছিলেন জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ শাহাদাত হোসেন রুপু,সাধারন সম্পাদক রবিউল আউয়াল ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মোঃ শাহ্ আলম সবুজ।

শুভেচ্ছা শেষে পারভীন ওসমান নবগঠিত বন্দর উপজেলা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করতে হলে সবার আগে ভালোবাসতে হবে দেশকে এবং দেশের জনগনকে। নাসিম ওসমানকে আমি কখনো পদ পদবীর জন্য বসে থাকতে দেখিনি সে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতেন। তিনি বলতেন বন্দর তার মাটি এবং ঘাটি। তিনি বন্দরবাসীকে অনেক বেশি ভালোবাসতেন। আমার একটাই দু:খ তিনি অনেক কাজ করে যেতে পারেননি। তিনি আর দশটি বছর থাকলে এই নারায়ণগঞ্জ ও বন্দরকে অনেক সুন্দর করে সাজিয়ে দিতেন। তিনি সব সময় নেতা কর্মীদের পাশে থাকতেন তাদের সুখ দু:খের কথা মনযোগ দিয়ে শুনতেন। আমি চাই তোমরাও নাসিম ওসমানের মত পদ পদবীর আশায় না থেকে বন্দরবাসীকে ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখবে।

এইসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ছাত্র সমাজের নবগঠিত সভাপতি নয়ন সরদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শিপন, সহ-সভাপতি রাসেল হোসাইন, মোঃ নুর নবী, সাধারণ সম্পাদক নিসাদ আব্রাহাম জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাহিম, হৃদয় আহমেদ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ সানি হাসান, প্রচার সম্পাদক ইয়াসিন আহমেদ সৌরভ, সহ-প্রচার সম্পাদক মোঃ খোকা ও দপ্তর সম্পাদক লিটন আহমেদ প্রমূখ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD