1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

কাঁচপুরে ফুট ওভারব্রিজের নিচ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ের কাঁচপুরে ফুট ওভারব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পথচারীরা।

মরদেহটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

বাচ্চু মিয়া জানান, সকাল ১০টার দিকে পথচারীরা ওই যুবককে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা।

হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ জানান, সকাল ১০টার দিকে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কাঁচপুর ফুটওভার ব্রীজের নীচে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক আমার নারায়ণগঞ্জকে বলেন, শুনেছি ঢাকা মেডিকেলে একজনের লাশ আছে। এর বেশি কিছু জানা নাই। হয়তো কোনো দুর্ঘটনা হয়ে থাকতে পারে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD