1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে সুতা তৈরির কারখানায় আগুন

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে তাহমিদ রোটর স্পিনিং মিল নামের এক সুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার ইউনিট।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জালকুড়ি যুব উন্নয়ন কমপ্লেক্সের সামনের ওই কারখানায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যার দিকে ওই কারখানায় একটি অংশে আগুন লাগে। মুহূর্তে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানায়।

কারখানাটির মালিক হাফেজ হাফিজুর রহমান জানান, সুতার দাম বাড়লে বিক্রি করার আশায় তার কারখানায় অনেক টাকার মাল মজুদ ছিল। ওই মালামাল বিক্রি করে তার বকেয়া থাকা ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল দেয়ারও কথা ছিল।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের চার ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না এলেও আগুনের মাত্রা আগের চেয়ে কমেছে।

তিনি বলেন, ‘কারখানাটিতে প্রচুর পরিমাণে তুলা মজুদ ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগছে। আশা করছি, খুব শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আসবে।’

তার ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণে এলে বলা সম্ভব হবে বলে জানান তিনি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD