1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

ঢাকা ৫ আসনে আসনের এমপি প্রার্থী হিসেবে সকলের দোয়া চাইলেন আলহাজ্ব জাহিদ বাহার শিপলু

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩১১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য আসনের মতো ঢাকা ৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনেও বইছে নির্বাচনী আমেজ। জমে উঠেছে নির্বাচনী আলোচনা। চায়ের দোকানে, বাজার ঘাটে পাড়া মহল্লায় সর্বত্রই নির্বাচনী আবহাওয়া বইছে কে হচ্ছেন নির্বাচনে প্রার্থী? এরই মধ্যে প্রবীণদের পাশাপাশি তরুন প্রার্থীর নাম শোনা যাচ্ছে আলহাজ্ব জাহিদ বাহার শিপলুর।

প্রতিবেদকের সাথে আলাপকালে আলহাজ্ব জাহিদ বাহার শিপলু বলেন, ঢাকা ৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনের মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে র্দীঘদিন কাজ করেছি, এখনও বিভিন্ন কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি জনপ্রতিনিধিগনই সরাসরি জনগনের ভাগ্যোন্নয়নে অবদান রাখতে পারে।আর সে অনুভব থেকেই জনগনের স্বপ্ন পূরনের লক্ষ্যে ঢাকা ৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে এমপি পদে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছি।

তার সম্পর্কে এলাকায় সাধারণ মানুষের সাথে আমাদের প্রতিবেদক কথা বলে জানতে পারেন, আলহাজ্ব জাহিদ বাহার শিপলু অত্র আসনের সকল শ্রেনী পেশার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। তিনি খেটে খাওয়া গরীব দুঃখী অসহায় অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ দুর্দশার কথা মনযোগ দিয়ে শোনেন এবং নিজ উদ্যোগে নিজ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য দিয়ে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ান।

এ প্রসঙ্গে আলহাজ্ব জাহিদ বাহার শিপলু জানান, আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা ৫ (যাত্রাবাড়ী-ডেমরা) ৫ আসনে এমপি প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও সমর্থন প্রার্থী। আমি নির্বাচিত হলে, অত্র আসনের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নারীশিশু নির্যাতন ও বাল্ল্যবিবাহ নির্মূলে সচেষ্ট হবো।

তিনি এজন্য সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন এবং অভিপ্রায় ব্যক্ত করেন যে, নির্বাচিত হয়ে নারীশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মাদক নির্মুল এর উপর সর্বোচ্চ জোর দিয়ে কাজ করবেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD