1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

সাদা পতাকা হাতে বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করে আজমেরী ওসমানের বিশাল শোডাউন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী সাদা পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে এ অবরোধ বিরোধী পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় নেতাকর্মীরা সাদা পতাকা হাতে নিয়ে বিএনপি-জামায়াতকে হুঁশিয়ার করে সরকারি দলের স্লোগান দিতে থাকেন।

মিছিলটি নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় সাংসদ প্রয়াত একেএম নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আজমেরী ওসমানের নেতৃত্বে তার নিজ বাসভবন থেকে শুরু হয়ে চাষাঢ়া, আদমজী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, লিংকরোড ও ফতুল্লাসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে পূণরায় বাসভবনের সামনে এসে সমাপ্ত করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD