1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

হাজার হাজার নেতাকর্মী নিয়ে হরতালের বিরুদ্ধে আজমেরী ওসমানের গাড়ী শোডাউন

  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান বলেছেন, বর্তমান সরকার আমলে সারা দেশে উন্নয়নের যে সকল ধারা বইছে তা অব্যাহত রাখতে হবে। কোন আগুন সন্ত্রাসীদের হাতে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া যাবে না।

আমাদের একটাই লক্ষ থাকবে আর সেটা হলো জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বিএনপি’র ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনের কর্মসূচির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে বিশাল গাড়ি বহরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন যুবনেতা আজমেরী ওসমান। শহরের আল্লামা ইকবাল রোড এলাকার নিজ বাসভবনের সামনে থেকে শুরু করে তিনি সড়ক ও মহাসড়কের বিভিন্নস্থান প্রদক্ষিণ করে। পরে আবারো নিজ বাসভবন প্রাঙ্গনে এসে সকল কর্মী-সর্মথকের অংশগ্রহনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এ প্রতিবাদ যাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

এসময় প্রতিবাদ যাত্রায় সামনে থেকে যুবনেতা আজমেরী ওসমান নেতৃত্ব দেন। শৃঙ্খলাবদ্ধভাবে তার পেছনে সাড়িবদ্ধ হয়ে অর্ধশতাধিক গাড়ি বহর এবং শত শত মোটর সাইকেলে চড়ে কর্মী সমর্থকরা বিএনপি-জামাতের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারন করে স্লোগান দেন। বহরটি চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, চিটাংগরোড, সাইনবোর্ড, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ আশ পাশের সড়কগুলোতে শোডাউন করেন আজমেরী ওসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, ইফতি, মনির হোসেন, হোসেন রেজা, সেন্টু, আলমসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD