1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান: শামীম ওসমান

  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী সাচ্চা মুসলমান। তিনি ফিলিস্তিনের ঘটনার প্রতিবাদ করেছেন। জাতীয় শোক ঘোষণা করেছেন। আমেরিকার অ্যাম্বাসির পতাকাও অর্ধনমিত রাখতে হয়েছে।

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, আমেরিকা-ফিলিস্তিন ইস্যুতে কথা বলে না কেন? ফখরুল ফিলিস্তিন ইস্যুতে তারেক রহমানকে বললো, আমাদের প্রতিবাদ করা উচিত। তখন তারেক রহমান বলেছে, ফখরুল সাহেব চুপ থাকেন! কেন? ওদের বিদেশি প্রভুরা রাগ করবে।’

রোববার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শামীম ওসমান।

‘শামীম ওসমান মৃত্যুকে ভয় করে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমরাতো ১৬ জুন মারা গেছি। সুতরাং এসব খারাপ কাজ যারা করে তারা আর ছাড় পাবে না। শেখ হাসিনা কত কঠোর হতে পারে, আমরা কত কঠোর হতে পারি, সেটা ৭ তারিখের (৭ জানুয়ারি) পর দেখবেন।’

নিজ সংসদীয় এলাকায় উন্নয়ন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘উন্নয়ন প্রজেক্ট আমি আনতে পারবো। তবে একটা জিনিস পারবো না। সেটা হলো মাদক ও সন্ত্রাস। আমাদেরও খারাপ লোক আছে। এবার আর কাউকে ছাড় দেবো না। আমি আল্লাহর ঘরে গিয়ে ওয়াদা করেছি, চেষ্টা করবো। তবে আমি একা পারবো না। আপনাদের সবাইকে নিয়ে, ভালো মানুষগুলোকে নিয়ে মাদক সমস্যা নির্মূল করতে চাই।’

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন প্রমুখ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD