1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

মনোনয়নপত্র কিনলেন শামীম ওসমান

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের কাছ থেকে মনোনয়নপত্র কেনা হয়। সংসদ সদস্য শামীম ওসমানের পক্ষে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না।

হাফিজুর রহমান মান্না নিজেই দুপুর ৩টায় দিকে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালে পর পর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD