1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

নারায়নগঞ্জে অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থানে আজমেরী ওসমান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে বিএনপি-জামায়াতের ডাকা দেশ ব্যাপী হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পক্ষে নগরীতে গাড়ি বহর, মটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পক্ষে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিল করা হয়।

উক্ত হরতাল-অবরোধ কর্মসুচির বিরুদ্ধে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পক্ষে এ শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি নারায়ণগঞ্জ-৫ আসনের মরহুম সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে গাড়ি বহর, মটর শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি শহরের কলেজ রোড এলাকা থেকে শুরু হয়। এরপর শহরের মুল সড়ক ধরে চাষাড়া মোড় হয়ে সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সানারপাড়, সাইনবোর্ড, ভূইঘর, জালকুড়ি, শিবু মার্কেট শিবু মার্কেট, কালির বাজার, ২নং রেল গেট, নিতাইগঞ্জ, ফতুল্লা প্রদক্ষিণ করে পূনরায় কলেজ রোড এলাকায় এসে শেষ হয়।

এ সময়ে নেতৃবৃন্দ বলেন, যুবনেতা আজমেরী ওসমানের নেতৃত্বে নির্বাচনের আগে পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করা হবে। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকার স্লোগানে মুখরিত হয় রাজপথ।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ও সাবেক ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাজী আমীর, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ নাসির, মোঃ সুমন, মোঃ মনির হোসেন, আব্দুল হামিদ, মোঃ হোসেন, ইফতি, শাকিলসহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD