1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

ফতুল্লায় অপহরণ করে শিশু হত্যায় যুবকের যাবজ্জীবন

  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাদ বাবু নামে ৫ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক যুবকের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আরেক ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হলেন-গাইবান্ধার পলাশবাড়ী ভেলপোপা এলাকার হারুন অর রশিদের ছেলে নাজমুল হুদা লিয়ন (২৮)। তিনি ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার আবুল হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একই এলাকার বাসিন্দা ও পাশাপাশি ভাড়া বাসায় থাকার সুবাধে আসামী নাজমুল হুদা লিয়নের সাথে মো. আব্দুল মজিদের পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। সেই সাথে প্রায় সময়ই লিয়ন আব্দুল মজিদের বাসায় বাসায় টিভি দেখতো। প্রতিদিনের ন্যায় ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর মজিদের বাসায় লিয়ন টিভি দেখতে যায়। সেই সাথে মজিদের ছেলে আহাদ বাবুর সাথে বসে একসাথে টিভি দেখতো। এসময় মজিদের স্ত্রী টিভির ভলিয়ম কমানোর কথা বলে পাশের রুমে নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে তাদের কাউকেই রুমে পাননি। সেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের ছেলে আহাদ বাবুর সন্ধান পাননি।

তিনি আরও বলেন, পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর থানা থেকে ফোনে বলা হয় আহাদ বাবুকে নদীতে ফেলে দেয়া হয়েছে। আসামী নাজমুল হুদা লিয়নকে আটক করা হয়েছে। এই ঘটনায় নাজমুল হুদা লিয়নকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়। আদালত সেই মামলার বিচার কার্যক্রম শেষে ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD