1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

রূপগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত, মেয়ে চিকিৎসাধীন

  • প্রকাশিতঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাদের ছয় বছর বয়সের মেয়ে তাহরিন জাহান ফাহা আহত হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল ইসলাম বাবু (৩৪) ও তার স্ত্রী তাহমিনা আক্তার (৩০) জেলার সোনারগাঁ পৌরসভার পানামনগর এলাকার বাসিন্দা। আর আহত শিশু তাহরিন জাহান ফাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রূপগঞ্জের পূর্বাচলে ঘুরতে যান ঠিকাদার ব্যবসায়ী নাজমুল ইসলাম বাবু। পরে সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয়। এতে তারা তিনজন ছিটকে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে যায়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান এবং গুরুতর আহত হয় তাদের শিশু মেয়ে ফাহা। পরে আশপাশের লোকজন আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘ওই দম্পতির মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD