1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইকালে গ্রেফতার ৮

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে পিটিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে ৮ কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার হোমনা থানাধীন কাশীপুর এলাকার জামাল হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮), মাদারীপুর সদর থানার পাঁচকোলা এলাকার মিরাজের ছেলে ইসমাইল হোসেন (১৭), ফরিদপুরের ভাঙ্গা এলাকার রুবেল মিয়ার ছেলে আল আমিন (১৭), কিশোরগঞ্জের তারাইল থানার জাহাঙ্গীরপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে তাকবির হোসেন (১৭), খুলনার তেরখাদা থানার পাতলা এলাকার কালাম মোল্লার ছেলে মুন্না মোল্লা (১৬), কুমিল্লার মুরাদ নগর থানার বইরাপুরী এলাকার মোবারক হোসেনের ছেলে জাবেদ মিয়া (১৬), ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর এলাকার দুলালের ছেলে আলাল (১৭) ও লক্ষীপুর সদর থানার মোবারক কলনীর জালিম হোসেনের ছেলে জিয়াদ হাসান (১৭)।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে ৮ কিশোর অটোরিকশাচালক আল আমিন মোল্লাকে ৪শ টাকা ভাড়া চুক্তিতে রূপগঞ্জের কালনী স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য (গাজীপুর-থ-১১-৫৫৩১) ভাড়া নেন। এরপর চালক আটজনকে অটোরিকশায় করে কালনী স্ট্যান্ডে পৌঁছায়। এ সময় ফের তাদেরকে পূবার্চল জঙ্গলবাড়ী নামক একটি রিসোর্টে নিয়ে যাওয়ার কথা বলে। চালক অপারগতা প্রকাশ করলে তারা মারধর করে জোরপূর্বক সড়কের পাশে তাকে নামিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় তার চিৎকার শুনে সড়কে টহলরত র‍্যাব-১ এর একটি দল ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ থানায় এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতাকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD