1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

বন্দরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বন্দরে লক্ষনখোলা এলাকায় ফরহাদ হোসেন শুভ নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লক্ষনখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি ও খেলনার একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ধৃত ভুয়া পুলিশ ফরহাদ হোসেন শুভ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কওনিয়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে। বর্তমানে সে রাজারবাগ পুলিশ লাইনে মেসবয় হিসেবে কর্মরত আছে।

পুলিশ সুত্রে জানা গেছে, রাজারবাগ পুলিশ লাইনের মেসবয় ফরহাদ হোসেন শুভ বিভিন্ন সময়ে পুলিশ অফিসার পরিচয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সম্পর্ক গড়ে তুলত। পুলিশ পরিচয় দিয়ে ফোন নাম্বার নিয়ে প্রশাসনিক চাকুরী দেয়ার প্রলোভন দেখাত। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে সুবিধাও গ্রহন করত। মঙ্গলবার লক্ষনখোলা এলাকাবাসী সন্দেহ হলে বন্দর ফাঁড়ী পুলিশকে অবগত করে। পরে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম তাকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে।

এ ব্যাপারে বন্দর ফাঁড়ীর ইন্সপেক্টর রেজাউল করিম বলেন, পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন শুভ নামে এক যুবককে আটক করেছি। তার কাছে খেলনা পিস্তলসহ ইউনিফর্ম, হেলমেট, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তবে তার সাথে একটি চক্র থাকতে পাওে বলে ধারনা করা হচ্ছে। তদন্তের স্বার্থে পরে জানানো হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD