1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক স্টিল মিলে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম মোজাম্মেল (৩০)।

সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। মৃত মোজাম্মেল শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নুর হোসেনের ছেলে।

এর আগে, শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। এতে মোজাম্মেলসহ দগ্ধ হন জাকারিয়া (২২), ইকবাল (২৬), সাইফুল (৩০) ও শরিফুল (২৫)।

চিকিৎসকরা জানান, মোজাম্মেলের শরীরের প্রায় শতভাগ পুড়ে গিয়েছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভর্তি বাকি চার জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

আহতদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার ওই কারখানার একটি রুমে তারা পাঁচ জন ঘুমিয়েছিলেন। রাত পৌনে ৪টা দিকে সেই রুমের পাশে গ্যাস লাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাদের শরীরে আগুন ধরে যায়। এ সময় তাদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন অন্য সহকর্মীরা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD