1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

না:গঞ্জে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশে ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলামের নেতাকর্মীরা।

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর জেলা ও মহানগর হেফাজত ইসলামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

শহরের ডিআইটি মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশের পর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চাষাড়া এলাকায় গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এ কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বঙ্গবন্ধু সড়কে মিছিল হয়।

মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল, অনৈসলামি কার্যক্রম প্রতিরোধ কমিটির আমির আতিকুর রহমান নান্নু মুন্সি, জেলা হেফাজত ইসলামীর সহ-সভাপতি মুফতি বশিরুল্লাহ, মহানগর হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান, মাওলানা কামাল উদ্দিন দায়েমি ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD