1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি,নিখোঁজ ৬

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চার শিশু ও দুই নারী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীর তীব্র স্রোতের কারণে দলটি কাজ শুরু করতে পারছে না।

মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের লিডার মনিরুজ্জামান খোকন ঢাকা পোস্টকে বলেন, নৌকাটিতে ১১ জন যাত্রী ছিলেন। বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে ছয়জন নিখোঁজ হন। এদের মধ্যে চারজন শিশু ও দুইজন নারী। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এলেও নদীর তীব্র স্রোতে কাজ শুরু করতে পারছি না। আগামীকাল সকালে ঢাকা থেকে ডুবুরি দল এলে কাজ শুরু হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD